ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রবি শাস্ত্রী পরামর্শ নিয়ে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ

দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে টেস্ট ফরম্যাট। টি-টোয়েন্টি ফরম্যাটের দাদাগিরির সামনে মোটেই সুবিধা করতে পারছে না ক্রিকেটের রাজকীয় এ ফরম্যাট। ধৈর্যের খেলা টেস্টকে বাঁচিয়ে রাখতে অভিনব পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী। 


এমসিসি আয়োজিত এক অনুষ্ঠানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কমানোর পরামর্শ তার। শাস্ত্রীর মতে, বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের আধিপত্যের জন্যই টেস্ট ক্রিকেট পিছিয়ে পড়ছে। তাই টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কমিয়ে ৬ বা ৭ করার কথাও বলছেন কিংবদন্তি এ ক্রিকেটার।


শাস্ত্রীর ভাষ্য, ‘১২টা দল টেস্ট খেলে। সংখ্যাটা কমিয়ে ছয়-সাতে আনতে হবে। রেলিগেশন-প্রমোশন সিস্টেম চালু করতে হবে। দুটো টায়ারের টেস্ট ফরম্যাট করা যেতেই পারে, তবে টেস্ট খেলিয়ে দেশের সংখ্যাটা কমিয়ে ছয় বা সাতে আনতে হবে। সংখ্যা কমিয়ে আনলে টেস্টের প্রতি আকর্ষণ বজায় থাকবে। প্রতিদ্বন্দ্বিতা এবং আকর্ষণ বজায় রাখার জন্য টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২ থেকে কমিয়ে ৬ বা সাতে আনা আবশ্যক। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলাটার বিস্তার ঘটানো উচিত।’


ভারতের সাবেক কোচ যোগ করেন, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশের মধ্যেই সীমাবদ্ধ। বাকি দেশগুলোতে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা নেই বললেই চলে। এ দেশের (ভারত) মাটিতেও টেস্ট ক্রিকেট হলে, দর্শক সংখ্যা কমে যায় বহুগুণে। অন্যদিকে আইপিএলে ভরা স্টেডিয়ামই ব্যাট-বলের লড়াই হয়।


এদিকে টেস্ট ফরম্যাটে রেলিগেশন-প্রমোশন সিস্টেম চালু হলে অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশসহ অন্য দেশগুলোর জন্য ফরম্যাটটিতে খেলা কঠিন হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑